চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন ভাই’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রায় ৫৫ পর্বের এ নাটকে অভিনয় করেছেন নাদিয়া মীম, সারওয়াত আজাদ বৃষ্টি, আরফান নিশো, শতাব্দী ওয়াদুদ, প্রভা, অপর্ণা, ফারুক আহমেদ, শিমুল সরকার, আশরাফুল আশিষ, তারিক আনাম খান, ওয়াহিদা মলিক জলি, কচি খন্দকার, তানিয়া আহমেদ প্রমুখ। আজ রাত ৮টায় প্রচার হবে নাটকটির দ্বিতীয় পর্ব।
