জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার খাবার বিতরণ

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:২২
জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
আজ মঙ্গলবার বেলা পৌনে ১টায় খিলগাঁও জোড়াপুকুর মাঠের সামনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। এরপর মাদারটেকের আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়, হাটখোলার অভিসার সিনেমা হলের সামনে খাবার বিতরণে যান খালেদা জিয়া।
 
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খিলগাঁও থানার সভাপতি ইউনুস মৃধা, স্থানীয় নেতা মামুনুর রশিদ আখন্দ, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।