ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ‘ইউকে এডুকেশন ওপেন ডে’

আপডেট : ৩১ মে ২০১৬, ১৬:০৭
ফুলার রোডে নিজস্ব কার্যালয়ে ‘ইউকে এডুকেশন ওপেন ডে’ আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। ৪ জুন ব্রিটিশ কাউন্সিলের আওতায় প্রশিক্ষিত ১৩টি এডুকেশন কনসালটেন্সি এজেন্সি যুক্তরাজ্যের প্রায় ১০০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে তুলে ধরবে। 
 
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রশিক্ষিত প্রতিনিধিদের দ্বারা যাচাইয়ের সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সঙ্গে আনার পরামর্শ দিয়েছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। সবার জন্য সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকবে ইউকে এডুকেশন ওপেন ডে।  ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে অনলাইন নিবন্ধন করে অথবা সরাসরি অনুষ্ঠানস্থলে এসে নিবন্ধন করে ইউকে এডুকেশন ওপেন ডে-তে অংশগ্রহণ করতে পারবে।