মোরেলগঞ্জে সাতজন গুলিবিদ্ধ

আপডেট : ৩১ মে ২০১৬, ১৬:১০
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বাক্বিতণ্ডার  সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহাবুব শিকদারের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়ে সাতজন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন, আবু হানিফ শিকদার (৩০), রুবেল শিকদার (২৬), সোবাহান শিকদার(৬৫), সত্তার শিকদার (৬৮), শিব্বির আহম্মেদ(২২), তোফাজ্জেল শেখ (৭৫) ও কবির (৩৫)। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় আবু হানিফ শিকদার, রুবেল শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোবাহান শিকদার, সত্তার শিকদারকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলার সোনাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মাহাবুব শিকদার ও তার ভাই মিজানুর রহমান শহিদকে আটক করেছে।
 
সহকারী পুলিশ সুপার এনামুল হক মিঠু জানান, মাহাবুব শিকদারের লাইসেন্সকৃত দোনালা বন্ধুক ও ৩১ রাউন্ড তাজা গুলি ও ব্যবহৃত দুটি গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।