ভারতের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে ফর্মে থাকা ব্যাটসম্যান বিরাট কোহলিকেই চান দলটির সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ভারতীয় দলের সঙ্গে দীর্ঘদিন টিম ডিরেক্টর হিসেবে থাকার সুবাদে কোহালি সম্পর্কে এমনই মন্তব্য করলেন এই সাবে ক্রিকেটার।
এদিকে কোহালি তিন ফরম্যাটের অধিনায়কত্বের জন্য প্রস্তুত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নির্বাচকদের কমিটির চেয়ারম্যান হলে ব্যাপারটা নিয়ে এ ভাবেই ভাবতাম। এটাই ভাবার আসল সময়। ২০১৯ বিশ্বকাপের আগে ভারতের সামনে তেমন কোনও বড় ইভেন্ট নেই। এমনকী আগামী ১৮ মাসে ভারতের ওয়ানডেও তেমন নেই। তাই এই নিয়ে ভেবে এগোনোর এখনই সেরা সময়।’
ধোনিকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘ধোনিকে দল থেকে ছেঁটে ফেলার কথা ভাবাই উচিত নয়। দলের সদস্য হিসেবে ওর এখনও অনেক কিছু দেওয়ার আছে। ওকে এখন খেলাটা উপভোগ করতে দেওয়া হোক। তবে এটা নির্ভর করছে ধোনির মধ্যে এখনও কতটা দেওয়ার ক্ষমতা রয়েছে, ওর মধ্যে এখনও সেই গুনাগুনটা আছে কিনা। যদিও এই সিদ্ধান্তটা কঠিন। কিন্তু সেটা নেওয়ার সময় এসে গিয়েছে।’
বর্তমানে টেস্ট দলের দায়িত্বে আছেন কোহলি। ধোনি সাদা পোশাককে বিদায় জানালেও সীমিত ওভারের ম্যাচে দলের নেতৃত্বে রয়েছেন। তাই শাস্ত্রী দলের দায়িত্ব বুঝিয়ে দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি, সব ফরম্যাটে কোহলিকেই দায়িত্ব দেওয়া উচিত। কারণ আগামী দুই বছরে সেভাবে ওয়ানডে খেলবে না ভারত।
তিনি আরো বলেন, ‘এসময়টায় টেস্ট ও ওয়ানডের মধ্যে ব্যবধানটা অনেক। তাই এই সময়টায় নতুন করে ভাবা উচিত। আমি নির্বাচক কমিটির প্রধান হলে সেভাবেই ভাবতাম।’
