পটিয়া উপজেলার কালারপোল-পাঁচুরিয়া সড়কের লাখেরা বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খালে পড়ে গেছে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে উপজেলার সদরের সঙ্গে তিনটি ইউনিয়নের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় পাথর বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাওয়ার সময় কালারপোল-পাঁচুরিয়া সড়কের লাখেরা ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় ট্রাকটি লাখেরার বেইলি ব্রিজের ওপর উঠলে পাটাতন ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়।
দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী তোফায়েল মিয়া জানান, আরেকটি বেইলি সেতু স্থাপনের জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
