মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামে বজ্রপাতে খাযরুল হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপরে মাছ ধরার সময় বজ্রপাতে সে নিহত হয়। খায়রুল হোসেন বেতমোড় আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মালদ্বীপ প্রবাসী মনির হোসেনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পর খায়রুল ও তার সহপাঠী রব হোসেন বাড়ির পাশে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাত হলে খায়রুল ঘটনাস্থলেই নিহত হয়।
