কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ৩১ মে ২০১৬, ২০:১৪
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আবুল হাসেম নিহত হয়েছেন।
 
মঙ্গলবার জেলার দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপুরী দ্বীপ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
 
জানা গেছে, ছুটিতে এসে  এএসআই আবুল হাসেম মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে নিয়ে জেলার দেবিদ্বার যাওয়ার পথে কালিকাপুর এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী একটি মিনি ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।