বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলের পাশাপাশি চীনের ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রভাব বাড়ছে। ফলে সংশ্লিষ্ট বাজারে খুব একটা ভালো সময় যাচ্ছে না সনির। কিন্তু ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে ঘুরে দাঁড়াতে হাল ছেড়ে দেয়নি জাপানভিত্তিক প্রতিষ্ঠানটি।
সম্প্রতি নতুন দুই ডিভাইস উন্মোচন করেছে সনি। নতুন ফোন এক্সপেরিয়া ই৫ এবং ই৫ ডুয়াল একযোগে উন্মুক্ত করা হয়েছে। সাশ্রয়ী দামের এ ডিভাইস দুটিতে উচ্চপ্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ডিভাইস দুটিতে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন, ৭২০x১২৮০ পিক্সেল হাই রেজ্যুলেশন ডিসপ্লে, ১.৫ জিবি র্যাম, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২০০ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম।
কানেক্টিভিটির দিক থেকে ফোনটি জিপিএস, ব্লু-টুথ, এনএফসি, ওয়াই-ফাই এবং ফোরজি সমর্থন করবে। এতে দীর্ঘ সময় ব্যাকআপ দেয়ার জন্য ২৭০০ এমএএইচ ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় ফোনটির দাম পড়বে ১৭ হাজার টাকার আশপাশে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
