ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

আপডেট : ০১ জুন ২০১৬, ১০:৫৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।
 
হাইওয়ে পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন ওই সড়কের বংশাই ব্রিজে  উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী আমভর্তি একটি ট্রাক মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বিকল হয়ে যায়। এরপর থেকে যানজটের সৃষ্টি হয়।
 
বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিলেও যানজট অব্যাহত রয়েছে। কারণ এ সময়ের মধ্যে সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় কালিয়াকৈরের মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
 
কোনাবাড়ির সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।