চট্টগ্রামে হোটেল থেকে শ্রমিক নেতার লাশ উদ্ধার

আপডেট : ০১ জুন ২০১৬, ১৫:৩৭
 
চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে আজিম চৌধুরী নামে শ্রমিক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিনেমা প্যালেস এলাকার হোটেল টিউলিপের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত আজিম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম শাখার সহ-সম্পাদক ছিলেন।
 
কোতোয়ালি থানার এসআই এনামুল হক জানান, ওই কক্ষ থেকে দুর্গন্ধ আসায় কর্মচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।