নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের পূর্ব বাজেডুমরিয়া ধাইজান পাড়া গ্রামের রাকিবুল ইসলাম বিদেশে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের করা মামলায় পুলিশ রাকিবুলকে মঙ্গলবার গ্রেফতার করে নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
