যশোরের চৌগাছায় আতিয়ার রহমান নামে এক চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে ডিবি পুলিশ।
তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তার নির্বাচনী প্রতীক দুটি পাতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আতিয়ার রহমান মঙ্গলবার রাত ৯টার দিকে ব্যক্তিগত কাজে চৌগাছা শহরে আসলে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। ৪ জুন শেষ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, তিনি একটি মামলায় ওয়ারেন্টের আসামি হওয়ায় ডিবি পুলিশ তাকে আটক করে।
