নাশকতার আশঙ্কায় মদনে আটক ১১

আপডেট : ০১ জুন ২০১৬, ১৬:৫০
নাশকতার আশঙ্কায় নেত্রকোনার মদন উপজেলা থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ।
 
বুধবার জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- মুফতি আনোয়ার (৩৫),আল মামুন (৩০), আব্দুর রউফ ইউসুফ (২৫), জুবায়ের আহম্মেদ রেমন (২২), শফিউল আলম সাদিক (৩৪), মারুফ হোসাইন (১৮), মনোয়ার হোসেন (২০), ইমরান (২৭), হাসান মাহমুদ, রুহুল আমিন নববী (২৭) ও সিরাজুল ইসলাম (৫০)।
 
এ ব্যাপারে মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নাশকতা কাজে জড়িত কিনা যাচাই বাছাই করা হচ্ছে।