নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে বুধবার পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
গুরুতর আহত ২৫ জনকে সিলেট ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরন এবং অন্যান্যদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ইউপি নির্বাচনে ইসমত আলী মেম্বারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ফরজ আলী মেম্বারের ভাতিজা বিলাল মিয়া। বুধবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
