আইইউবিতে স্কুল ও কলেজ টিটি অনুষ্ঠিত

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৩৫

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ গত সোমবার শেষ হওয়া আন্তঃস্কুল ও কলেজ টেবিল টেনিস প্রতিযোগিতায় ছেলে এবং মেয়ে ক্যাটাগরিতে স্কুল বিভাগ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবেনজার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয় ডিপিএসএসটিএস।

এছাড়া স্কুল পর্যায়ে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয় এবেনজার ইন্টারন্যাশনালের এরিন রেইন এবং ছেলেদের মধ্যে লালবাগ গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ জুনায়দে। কলেজ পর্যায়ের এককে ডিপিএসএসটিএস’র আয়েশা আশরাফ এবং হাসিবুর রহমান ছেলে এবং মেয়েদের মধ্যে বিজয়ী হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাঁচ হাজার এবং রানার্সআপ দলকে চার হাজার টাকার পাশাপাশি একটি করে ট্রফি দেওয়া হয়।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট হেদায়তুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ট্রাস্টি রাশেদ আহমেদ চৌধুরী, উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান এবং স্পন্সর মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধি চীফ কমিউনিকেশন অফিসার আজম খান। খবর বিজ্ঞপ্তির