পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেনসূচী পরিবর্তন করা হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রমজান মাসে ডিএসইর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে। আর লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস ও লেনদেন আগের সময়সূচী অনুযায়ী হবে।
