কোনো দুর্নীতিকেই ছাড় দেয়া হবে না: দুদক চেয়ারম্যান

আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:১৩
 
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘কোনো দুর্নীতিকেই বিনা বিচারে ছাড় দেয়া হবে না।’
 
বুধবার রাজশাহীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দুর্নীতি বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের এটাই যথার্থ সময়। আমরা আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য দুর্নীতির অসাধু পন্থা রেখে যেতে পারি না। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরব হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
 

রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতির জন্য সন্দেভাজন সকলকেই ছাড় দেয়া হবে না। সকলকেই আইনের আওতায় আনা হবে। তাই দুর্নীতিবাজদের জন্য স্বস্তির কোনো কারণ নেই।