ভিশন বৈশাখী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ০১ জুন ২০১৬, ২০:৩২
বৈশাখ উদযাপনের ছবি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেছে ভিশন ইলেকট্রনিক্স। গত এপ্রিল মাসে নিজস্ব ফেসবুক পেজে ফ্যানদের জন্য প্রতিযোগিতাটি আয়োজন করে প্রতিষ্ঠানটি।
 
বুধবার রাজধানীর প্রাণ-আরএফএল কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন ভিশন এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ।
 
প্রতিযোগীরা তাদের বর্ণিল বৈশাখ উৎযাপনের ছবি ভিশন ইলেকট্রনিক্স এর ফেসবুক পেজে শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।
 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ভিশন ব্র্যান্ডের ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন, রাইস কুকার, ও স্টিম আয়রন দেয়া হয়েছে। 
 
অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ ও মোহিত চক্রবর্তী, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফ ডিজিটাল মিডিয়া আজিম হোসেন ও বাজুকা ডিজিটালের সিইও সাব্বির আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
 
মাহবুবুল ওয়াহিদ বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে জনসাধরণের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
ভিশন ইলেকট্রনিক্স ভোক্তাদের জন্যে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী নিয়ে এসেছে।