রংপুরে নাশকতার মামলায় ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত আট উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
