হাইড্রো-ক্লোরোফ্লোরো কার্বন আমদানি-ব্যবহার নিষিদ্ধ

আপডেট : ০২ জুন ২০১৬, ১০:৪৭
হাইড্রো-ক্লোরোফ্লোরো কার্বনের আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ওজোন স্তর ক্ষয় ও বৈষ্ণিক উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী এমন দ্রব্যের আমদানি এবং ব্যবহারও বন্ধ করা হবে। ২০১০ সালে ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি), মিথাইল ক্লোরোফরম, মিথাইল ব্রোমাইড আমদানি ও ব্যবহার নিষিদ্ধ কর‍া হয়েছিল।
 
আর ২০১৩ সালের জানুয়ারি থেকে আমদানি, রফতানি ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তাপ অপরিবাহী (ইনস্যুলেশন) ফোম উৎপদনে ব্যবহার হওয়া এইচসিএফসি-১৪১বি। এরই ধারাবাহিকতায় হাইড্রো ক্লোরোফ্লোরোকার্বনের আমদানি  ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিবেশের ক্ষতিকারক এসব দ্রব্য যেসব ক্ষেত্রে এখনও ব্যবহার হচ্ছে, সেগুলোর বিকল্প প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে নিয়ে আসা বা নকল সিএফসি-১২ রিফ্রিজারেশন কোথাও পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।IMG0
 
২০১৪ সালের সংশোধিত ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালার আওতায় এ নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।