কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০১৬, ১১:২২
 
কুমিল্লায় অজ্ঞাতনামা পরিচয় এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার শীতলিয়া দীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার মিয়াবাজার এলাকার টাইম স্কয়ার নামক একটি হোটেলের পেছনের শীতলিয়া দীঘিতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। বেলা সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।
 
চৌদ্দগ্রাম থানার এসআই শংকর জানান, লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় জানা যায়নি।