গাজীপুরের টঙ্গীর তালতলা রোড এলাকায় কভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মৃত খালেক মাস্টারের ছেল নুরুল আমিন (৫০) ও অপরজনের (৫৫) পরিচয় পাওয়া যায়নি|
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মিলগেট এলাকার তালতলা রোডে দাঁড় করিয়ে রাখা একটি কভার্ডভ্যানের পাশে বসে ওই দুই ব্যক্তি দাবা খেলছিলেন। সকাল ১১টায় চালক ওই কাভার্ড ভ্যানটি নিয়ে স্থান ত্যাগ করছিলেন। এ সময় ভ্যানটি ওই দুই ব্যক্তিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
