কাশিয়ানীতে ১২ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

আপডেট : ০২ জুন ২০১৬, ১৪:০৭
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন।
 
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান তার সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
 
বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত সদস্য ও নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।
 
উল্লেখ্য, ২৩ এপ্রিল কাশিয়ানী উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।