রায়পুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

আপডেট : ০২ জুন ২০১৬, ১৪:৫৫
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে অপহৃত হওয়ার দুই মাস পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত অভিযোগে একই এলাকার বাসিন্দা ইয়াছিন (২০) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
 
বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সে উপজেলার চরমোহনা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা হয়েছে।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২ এপ্রিল সকালে স্কুলে যওয়ার পথে আব্বাছ আলী পাটওয়ারী বাড়ির সামনে থেকে ইয়াছিনের নেতৃত্বে তিন/চার বখাটে সালমাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। ঘটনার দুইদিন পর ওই ছাত্রীর বাবা ছয়জনকে আসামি করে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন তথ্যেরর সত্যতা নিশ্চিত করেছেন।