মুরাদনগর সদর ইউনিয়ন নির্বাচন স্থগিত

আপডেট : ০২ জুন ২০১৬, ১৪:১৭
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩নং সদর ইউনিয়নের নির্বাচন স্থাগিত করেছে উচ্চ আদালত।
 
বুধবার দুপুরে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহাম্মেদ এর দৈত বেঞ্চ স্থগিতাদেশ দেন। এবং আগামী ১২ তারিখ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
 
হাইকোর্টের রিট পিটিশন নং-৬৭১৭/২০১৬, ০১-০৬-১৬ আদেশ সূত্রে জানা গেছে, চার মাস আগে এই উপজেলাকে পৌরসভা ঘোষণা করা হয়। আর এই সদর ইউনিয়নের অনেকাংশ পৌরসভার সীমানায় রয়েছে। এ অবস্থায় এই ইউনিয়নে ইউপি নির্বাচনের কতটা বৈধতা রয়েছে তা জানতে চেয়ে সদর ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ প্রধান নির্বাচন কমিশনারসহ ছয়জনকে আসামি করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমিন মুরাদনগর সদর ইউপির নির্বাচন স্থগিত করেন। এবং এই বিষয়ে আগামী ১২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুল হক বলেন, হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সদর ইউপির নির্বাচন স্থগিত থাকবে। আগামী ৪ জুন এই উপজেলার ২০ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।