বাকৃবিতে ব্রডব্যান্ড কানেকশন চাই

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৪৫

দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ কৃষি শিক্ষার বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইন্টারনেটের গতি খুবই মন্থর। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলে যে ওয়াইফাই সুবিধা রয়েছে তার স্পিড ধীর। এতে কোনো ব্রাউজার ভিজিট করতে গেলে বসে থাকতে হয় অনেকক্ষণ। তথ্যপ্রযুক্তির সঙ্গে এগিয়ে চলতে যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হচ্ছে, সেখানে বাকৃবি এখনো গতিহীন যুগেই পড়ে রয়েছে। এতে দেখা যাচ্ছে বাকৃবি তথ্যপ্রযুক্তির দিক দিয়ে অনেকটাই পেছনে। বাকৃবিতে ব্রডব্যান্ড কানেকশন চালু করা হলে এখানকার শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির যুগে অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করছি। তাই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মেজবা ইসলাম

শিক্ষার্থী, পশুপালন অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ