ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের আহরন্দ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, দুপুর একটার দিকে জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে যাত্রীবাহী একটি বাস কসবা উপজেলার কুটি যাচ্ছিল। উপজেলাধীন ওই সড়কের আহরন্দ এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটির সঙ্গে সড়কের পার্শ্ববর্তী একটি গাছের ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
