পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউপি পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা। সভায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন ও চিকিৎসক মো. ফায়সল মাহমুদসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউপি সচিব এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
