বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ০২ জুন ২০১৬, ১৯:৫২
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় সোহাগ কবিরাজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের গোডাউন সংলগ্ন বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। সোহাগ ফকিরহাটের কলকলিয়া গ্রামের মৃত শৈলেন কবিরাজের ছেলে।
 
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, বৃহস্পতিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বিশ্বরোড মোড় এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সোহাগকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর  মৃত্যু হয়।