স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটে ঘোষণা করেছে আকর্ষণীয় প্রোমোশনাল মূল্য এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটে দিচ্ছে সম্পূর্ণ নতুন মূল্য।
এই অফারে, গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটের মূল্য এক হাজার টাকা কমে নতুন মূল্য হয়েছে ১৫ হাজার ৯০০ টাকা (পূর্ব মূল্য ১৬ হাজার ৯০০ টাকা) এবং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটের প্রোমোশনাল মূল্য ১০ হাজার ৪৯০ টাকা (বাজার মূল্য ১১ হাজার ৪৯০ টাকা)।
এই অফার সর্ম্পকে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘স্যামসাং-এ আমরা সব সময় আমাদের পণ্যে বিভিন্ন নতুন অফার দেওয়ার এবং ডিভাইসগুলোকে সম্মানিত গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করার চেষ্টা করি। এই রকম প্রোমোশনাল অফারের মাধ্যমে আমাদের গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে সেরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।’
এই অফার শুধুমাত্র অনুমোদিত স্যামসাং স্টোরসমূহ থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি জে২ এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটগুলোতে পাওয়া যাবে।
