সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুস্তাফিজকে অভিনন্দন ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অপরদিকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কাটার মাস্টারকে এক লাখ টাকার একটি চেক প্রদান করা হয়।
প্রথম বারের মত আইপিএল খেলতে গিয়ে বাজিমাত করেছেন সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার তেতুলিয়ায় গ্রামে মুস্তাফিজুর রহমান।
আইপিএল খেলতে গিয়ে তিনি পেয়েছেন ‘দ্যা ফিজ’ উপাধি । আর দেশে পেয়েছেন তিনি জাতীয় বীরের খেতাব। তার সঙ্গে কথা বলতে ও দেখা করতে প্রতিদিনই দলে দলে লোক আসছেন মুস্তাফিজের বাড়িতে।গ্রামের মানুষ উন্মুখ হয়ে আছেন তাকে সংবর্ধনা দিতে। কিন্তু মুস্তাফিজ না করেছেন।
IMG0
এদিকে, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, তার স্ত্রী সেলিনা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অরুন কুমার, স্থানীর সরকার মন্ত্রণালয়ের বিভাগীয় উপ-পরিচালক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীনসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে মুস্তাফিজের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে যান। সেখানে প্রশাসনের পক্ষ থেকে মুস্তাফিজকে অভিনন্দন ও একটি ক্রেস্ট প্রদান করা হয়।
অপরদিকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কাটার মাস্টার মুস্তাফিজকে এক লাখ টাকার একটি চেক প্রদান করা হয়।
