ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ ফেনী জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে। এ দুটি ইউপিতে ৪ জুন নির্বাচন হওয়ার কথা ছিল।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, স্থগিত আদেশের একটি কপি আমাদের হাতে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমানা বিরোধ নিয়ে জটিলতা থাকায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ও বালিগাঁও ইউনিয়নে নির্বাচন স্থগিত করতে উচ্চ আদালতে পৃথক দুটি রিট আবেদন করেন ধর্মপুর ইউনিয়নের আকরামুজ্জামান ও বালিগাঁও ইউনিয়নের নজরুল ইসলাম। এ প্রেক্ষিতে মঙ্গলবার উচ্চ আদালতের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও মো. বদরুজ্জামান ছয় মাসের জন্য এ দুটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করার আদেশ দেন।
