শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ

আপডেট : ০২ জুন ২০১৬, ২১:২৭
 
প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে সব চেয়ে বেশি বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের জন্য উপস্থাপিত ৩ কোটি ৪০ লাখ ৬০৫ কোটি টাকার বাজেট শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১৫ দশমিক ৫৩ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
 
এই খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫২ হাজার ৯১৪ কোটি টাকা, যা চলতি বছরের জন্য ছিল ৩৪ হাজার ৩৭০ কোটি টাকা। খাতওয়ারি ব্যয় বরাদ্দে দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে জনপ্রশাসনে ১৩ দশমিক ৯ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
 

এর পর যথাক্রমে সরকারের নেয়া ঋণের সুদ বাবদ ১১ দশমিক ৭ শতাংশ এবং পরিবহন ও যোগাযোগ খাতে ১১ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের টাকার অংকে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়লেও মোট বাজেটের আকারে বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় কমে যায়। এনিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদে সমালোচনা করেন।