জিয়ানগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৬, ২১:২৯
পিরোজপুরের জিয়ানগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের চাড়াখালী গ্রামের সোহরাফ হাওলাদারের মেয়ে মুসফিকা (৩) পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।