ধর্ম মন্ত্রণালয়ে জন্য ৫২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আপডেট : ০২ জুন ২০১৬, ২২:২২
চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
 
বরাদ্দের মধ্যে অনুন্নয়ন খাতে ২০৩ কোটি ৬৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩২০ কোটি ৫০ লাখ টাকা। গত অর্থবছর এই মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বরাদ্দ ছিল ৪৯৪ কোটি টাকা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় এই বরাদ্দের প্রস্তাব করেন।
 
বাংলাদেশ ও সৌদি আরবে হজ ব্যবস্থাপনা অধিকতর যুগোপযোগী, আধুনিক, গতিশীল ও স্বচ্ছকরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মসজিদ পাঠাগার সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প এবং প্যাগোডা ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে ।