চট্টগ্রাম জেলার চান্দগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. লেয়াকত (২২) জেলার পটিয়া উপজেলার বশির আহমদের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে চান্দগাঁও থানাধীন পাঠাইন্যা গোদা এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন লেয়াকত। হাসাপাতালে নেয়ার পর কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা বলতে পারছি না।’
