খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন, উত্তম কুমার (৪৫), ভোলানাথ (৩৫)। গুরুতর আহত হিরন্ময় কুমার (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলাধীন খুলনা-দাকোপ সড়কের বরইতলা নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মোটরসাইকেলে করে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন ওই তিনজন। উপজেলার বরইতলা নামক স্থানে পৌঁছালে দাকোপগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিরন্ময় ও উত্তমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হিরন্ময়কে উদ্ধার করে স্থানীয়রা ওই হাসপাতালে ভর্তি করায়।
থানা পুলিশ জানায়, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।
