চকোলেটের মতোই মজাদার 'লাইক'

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৪:৫৩
কিশোরকিশোরীদের প্রশংসাযোগ্য যে কোনো কাজের জন্য পুরস্কার হিসেবে দেয়া হয় চকোলেট বা টাকা। তবে এখন থেকে তাদের আর চকোলেট বা টাকা না দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঢুকে 'লাইক' দেয়া যেতে পারে। কারণ, এই 'লাইক' তাদের কাছে চকোলেট বা টাকা পাওয়ার মতোই আকর্ষণীয় ও আনন্দদায়ক। নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
 
লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল গবেষক ওই গবেষণা করেন। এতে ইনস্টাগ্রাম ব্যবহারকারী ১৩-১৪ বছর বয়সী ৩২ জন টিনেজার অংশ নেয়।
 
গবেষণা এক্সপেরিমেন্টে কম্পিউটার স্ক্রিনে ১৪৮টি ফটোগ্রাফ ১২ মিনিটের জন্য দেখতে দেয়া হয় প্রত্যক টিনেজারকে। এই ১৪৮টি ফটোগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় প্রত্যক টিনেজারের জমা দেয়া ৪০টি ফটোগ্রাফ।
 
এক্সপেরিমেন্টে প্রত্যক টিনেজারকে 'লাইক'-এর সংখ্যাসহ (ওই সব 'লাইক' দেন অন্যান্য অংশগ্রহণকারীরা) ছবি দেখানো যায়। এরপর 'ফাংশনাল ম্যাগনেটিক রিসন্যান্স ইমাজিন' (এফএমআরআই) ব্যবহার করে প্রত্যক অংশগ্রহণকারীর 'ব্রেন'-এর কার্যক্রম বিশ্লেষণ করেন গবেষকরা। এতে দেখা যায়, পুরস্কার হিসেবে চকোলেট বা টাকা পেলে টিনেজারদের ব্রেনের কর্মকাণ্ড যেমন হয় 'লাইক' পাওয়ার ক্ষেত্রেও একই রকম হয়। সূত্র- ডিএনএ ইন্ডিয়া।