এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৬:৪৪
উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
 
আজ শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় এ মামলা দায়ের করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আখতার জানান। 
 
মামলায় সংসদ সদস্যসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি পুলিশ সুপার।
 
মারধরের শিকার উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করতে বাঁশখালী থানার ওসিকে নির্বাচন কমিশন থেকে লিখিত নির্দেশ দেয়া হয়েছে।