লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরে ডুবে নুসরাত জাহান নুহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামের মাঝি বাড়ির নিজ পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সে একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বাহারুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
