হাসপাতালে মোহাম্মদ আলী

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৭:২৭
আবারো হাসাপাতালে ভর্তি হয়েছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী।  শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত জটিলতায় ভুগছেন সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন।
 
আলীর পরিবারের মুখপাত্র বব গানেল বলেন, আলীর অবস্থা কিছুটা ভালো। তবে আরও কিছু সময় তাকে হাসপাতালে থাকতে হতে পারে। 
এসময় কোন হাসপাতালে তিনি ভর্তি আছেন সেটি গোপন করা হয়।
 
৭৪ বছর বয়সী আলী বক্সিং ছেড়ে দেওয়ার পর ১৯৮৪ সাল থেকে পারকিনসন্স রোগে ভুগছেন। এছাড়া বেশ কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। গত ২০১৪ সালের ডিসেম্বরে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।