গাছ চুরির অভিযোগ এনে নীলফামারীর ডোমার উপজেলার বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমানের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযোগটি করেন ডোমার বনবিভাগের সদর বিট কর্মকর্তা কামাল পাশা।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি ফার্নিচারের দোকান থেকে চুরি যাওয়া গাছের ফারাই করা প্রায় ২০ হাজার টাকা মূল্যের কাঠ উদ্ধার করেছে। এ দিকে পুলিশ কর্তৃক কাঠ উদ্ধারের দৃশ্য মোবাইলে ভিডিও করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছে এক যুবলীগ নেতা। এ নিয়ে ডোমারে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত ১৮ মে কালবৈশাখে ঝড়ে ডোমারের মির্জাগঞ্জে বনবিভাগের একটি বিশাল আকারের শিশু গাছ উপরে পড়ে। সেই গাছটি গত ২৫ মে সেখান থেকে রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমান ডোমারের আন্ধারুর মোড় রবিউল ইসলামের করাত কলে নিয়ে এসে গাছটি ফারাই করে ফার্নিচার তৈরীর কাঠ বানান। পরে ওই কাটগুলো নিতাই কাঠ ফার্নিচারের দোকানে মজুদ ছিল।
এদিকে ডোমার উপজেলা যুবলীগের পক্ষে অভিযোগ করে জানানো হয়, পুলিশ কর্তৃক ওই কাঠ উদ্ধারের সময় ডোমার পৌরসভার ৫ নম্বর ওয়াডের যুবলীগের সাধারন সম্পাদ রাসেল মোবাইলে ভিডিও করছিল।
