বেনাপোলে ১০ হাজার মার্কিন ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৫৪

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ১০ হাজার মার্কিন ডলারসহ ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা। তার নাম কবির মাতব্বর (৪১)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইলও জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি এসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ ডলার নিয়ে এক পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছে। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতে প্রবেশকালে কবিরকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় ১০ হাজার মার্কিন ডলার। জব্দ ডলারসহ আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।