কিছুদিন আগেই বেসবল ব্যাট হাতে খেলেছেন ফুটবল তারকা নেইমার। এবার পপ তারকা জাস্টিন বিবারের আমন্ত্রণে তার বাড়িতে গেলেন ব্রাজিলিয়ান সেনসেশন। আর সেখানেই বিবারের সঙ্গে খেললেন ফুটবল।
বিবারের বাড়ির পেছনের বাগানের খোলা জায়গাতেই দু’জন ফুটবলে মেতে ওঠেন। নেইমারের ফুটবলীয় দক্ষতায় রীতিমতো মুগ্ধ বিবার।
তবে বিবারের ফুটবল প্রতিভাও দারুণ। দু’জনই দু’পাশ থেকে একে অপরের সঙ্গে শূন্যে বল ছুঁড়ে পাসিং ফুটবলে মাতেন। সঙ্গে মিউজিক তো ছিলই!
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/K9tWSKkHKL0" frameborder="0" allowfullscreen></iframe>
