কানাডায় বৈধতা দিলেও নিজে গাঁজা সেবন করবেন না ট্রুডো

আপডেট : ০৩ জুন ২০১৬, ২০:৩৯
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার সরকার কানাডায় গাঁজা সেবনে বৈধতা দিলেও তিনি নিজে আর কখনো তাতে আসক্ত হবেন না। এর আগে গাঁজা সেবনের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি।
 
বৃহস্পতিবার ট্রুডো বলেন, 'আমি সেই ধরনের ব্যক্তি নই যার মাদক ব্যবহারের ইতিহাস রয়েছে।' এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, 'আমি হুইসলারে (ব্রিটিশ কলাম্বিয়া) কয়েক বছর ছিলাম। আমার বেশকিছু বন্ধু ছিল যারা এটা করতো। তবে এটা কখনোই আমার জিনিস ছিল না'। ৪৪ বছর বয়সী ট্রুডো জানান, তিনি অতিরিক্ত অ্যালকোহল এমনকি কফিও পান করেন না।
 
কানাডার অধিবাসীরা প্রেসক্রিপশন দেখিয়ে চিকিত্সার প্রয়োজনে গাঁজা সেবন করতে পারবেন। বিশেষ উপলক্ষে আনন্দ উদযাপনের লক্ষ্যেও এটি ব্যবহারে বৈধতা দিয়েছে দেশটির সরকার। সূত্র: রয়টার্স