বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিদ্যুত্ বিভাগ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৫৪

বকেয়া বিদ্যুত্ বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাঠে নেমেছে ওজোপাডিকো লি. এর বিক্রয় ও বিতরণ বিভাগ-২। মঙ্গলবার নগরীর সদর রোড এলাকার ছয় ব্যক্তির কাছে বকেয়া সাড়ে ৭ লাখ টাকা আদায়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে সমন জারি করা হয়।

যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান উপস্থিত থেকে এ সমন জারি করেন। আসামিদের আগামী ২২ এপ্রিল নিজ অথবা আইনজীবীর মাধ্যমে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এ সময় বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সহকারী প্রকৌশলী উত্পল চন্দ্র দে, মো. মোহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।