শিগগিরই নতুন প্রজন্মের হাতে কংগ্রেসের দায়িত্ব যাচ্ছে : সোনিয়া

আপডেট : ০৪ জুন ২০১৬, ০৮:৪৫
 
কংগ্রেসের সিনিয়র নেতা ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ জানান, দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন- সময় এসেছে পরিবর্তনের, শিগগিরই নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেয়া হবে। আর এরপর থেকেই ভারতে জোর কল্পনা শুরু হয়েছে রাহুল গান্ধী খুব দ্রুত সময়ের মধ্যে কংগ্রেসের সভাপতি হচ্ছেন।
 
ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পরেই কংগ্রেসের  ভেতরে দাবি উঠেছিল, এবার রাহুল গান্ধী দলের সভাপতির দায়িত্ব নিক। এমনকি দলে 'অস্ত্রোপচার' প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন অনেক নেতাও। এর মধ্যেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের কিছু নেতাকে জানিয়ে দেন, খুব শিগগিরই তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান। এরই মাঝে পাঞ্জাবের কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ চন্ডিগড়ে আবারো দলীয় সভানেত্রীর এ ইচ্ছের কথা প্রকাশ্যে জানিয়ে দেয়ার পর থেকেই প্রশ্নটা সামনে এসেছে, রাহুল কবে কংগ্রেসের সভাপতি হচ্ছেন। এনডিটিভি।