গৌরনদীতে ট্রাক চাপায় নিহত ২

আপডেট : ০৪ জুন ২০১৬, ০৯:৩১
বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- মাহিলাড়া এলাকার বাসিন্দা  সালাউদ্দিন (২০) ও স্থানীয় মালিউজিরপুর উপজেলার শোলক এলাকার বাসিন্দা মো. কালাম মোল্লা (৩৫)।
 
জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকটি মাহিলাড়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কের পাশে থাকা ওই দুই পথচারী ট্রাকের ও গাছের মধ্যে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
 
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা হলেও চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি।