নাটোরে দুই গোডাউন ভস্মীভূত

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৫৫

নাটোর প্রতিনিধি

মঙ্গলবার সকালে নাটোর শহরের আলাইপুরে আইবিএল মার্কেটে আগুন লেগে দুটি গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের গোডাউন থেকে ধোঁয়া দেখতে পেয়ে পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্তার হোসেন জানান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আইবিএল মার্কেটের মালিক ও পূর্বাণী ট্রেডার্সের স্বত্বাধিকারী বুলেট জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।